Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা বাড়ি ঘর ভাংচুর নারীসহ আহত ৩

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর এবং নারীসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পরে সোহাগ মিয়া বাদী হয়ে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করলে প্রধান আসামী লায়েক মিয়াকে এবং ২য় পক্ষের দায়েরকৃত অভিযোগে মজনুকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। হামলার ঘটনায় আহতরা হলো সাজাহান মিয়া (৮০), রুনা আক্তার (৩৫), সায়মুন নাহার (২৫)। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর থানায় দায়েরকৃত অভিযোগে দেখা যায়, উপজেলার বামনডাঙ্গা গ্রামের সাজাহান মিয়ার ছেলে সোহাগ মিয়ার সাথে একই গ্রামের আলেম মিয়ার ছেলে লায়েক মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে শনিবার সকালে বিবাদী লায়েক মিয়া তার দলের লোকজন নিয়ে হামলা চালায়। এসময় পাকা বাড়িসহ ঘরের আসবাবপত্র ভেঙ্গে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করে। পরে স্থানীয়রা ও সিন্ধিয়াঘাট ফাড়ির পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মুকসুদপুর থানায় দায়েরকৃত অভিযোগে আসামীরা হলো লায়েক মিয়া (৪৫), মাইদুর মিয়া (৩২), ইসমাইল মিয়া (৬০), জিরু মিয়া (৩৫), বাবু মিয়া (২৫) এবং নুরু মিয়া (৬০)। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ তিনজন আহত হয়েছে। বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ আছে। মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করার পরে উভয় পক্ষের ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকীদের আটকের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...