Current date Nov 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ ,আহত ২

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন খান (২৭) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডেকেলে নিলে তার মৃত্যু হয় এই ঘটনায় আরও ২জন আহত হয়েছে। আহতরা হলেন বিল্লাল খান ও রিপন খান। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে আলী খান গ্রুপের লোকজন বিল্লাল খান গ্রুপের রুহুল শেখকে মারধর করে। এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিল্লাল খান গ্রুপের লোকজন অতর্কিত হামলা করে এই ঘটনা ঘটায়। মুকসুদপুর থানার ওসি তদন্ত আমিনুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় সুমন খান নিহত হয়েছে। এই ঘটনায় ২টি বাড়ি ভাংচুর হয়েছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতিপক্ষ এলাকায় না থাকায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। লাশ ফরিদপুর মেডিকেল থেকে আনার পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...