Current date Sep 6, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এমপি

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি-

সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামে প্রায় ৫ হাজার কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হবে।

কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং বিতরণকৃত চারার পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ (বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যত্রুমের আওতায় রোপা, আমন, শীতকালীন পেয়াজ কন্দ, গ্রীষ্ম কালীন শাক সবজি, ফল,ঔষধি ও বৃক্ষের চারা / ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং এয়ার ফ্রো মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: আবুল বাশার মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব,সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ,সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন।এবছর মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের ৪ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...