Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ফেতরার টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পবিত্র ঈদুল ফিতরের ফেতরার টাকা মসজিদ ও মাদ্রাসায় দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ঈদের পরদিন থেকে ৩ দিন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের বটতলা জামে মসজিদ ও পাইকদিয়া মাদ্রাসাতুল হুদায় ফেতরার টাকা দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা। এই গ্রামে দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপের সৃষ্টি হয়েছে। মিজান মোল্যা গ্রুপ এবং সাইফুল শেখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটায়। আহতদের মুকসুদপুর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ।

এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে পাইকদিয়া গ্রামে মসজিদ আর মাদ্রাসয় ফেতরার টাকা জমা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিলো। এক পক্ষের দাবি ফেতরার টাকা মসজিদে দিতে হবে অন্য পক্ষের দাবি ফেতরার টাকা মাদ্রাসায় দিতে হবে। এই ঘটনার সুত্রপাত ধরে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংর্ঘেষর সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বাড়িঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
মিজান মোল্যা গ্রুপের জামাল মোল্যা জানান, আমাদের লিডার মিজান মোল্যা প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিমাংসার ব্যবস্থা করে আমাদেরকে সংর্ঘষ থেকে বিরত থাকতে বলেন। কিন্তু বিরোধী সাইফুল শেখ গ্রুপের সংঘবদ্ধ পরিকল্পিত হামলায় আমাদের মধ্যে প্রায় ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইসলাম মোল্যা, কাইয়ুম মোল্যা, রবিজান মোল্যা, গফ্ফার মোল্যা ও শিহাদুল মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে, এদের মধ্যে প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়াও প্রায় ১০ থেকে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় আমাদের ২টি দালানঘর এবং ৩টি টিনশেডঘর ভাংচুর করেছে। লুটপাটের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ১টি মটর সাইকেল ভাংচুর ও আরেকটি মটর সাইকেল লুট করাসহ আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি করেছে।

সাইফুল শেখ গ্রুপের রফিক শেখ জানান, আমাদের তিনটি ঘর ভাংচুর, ল্যাপটপ লুট, ঘরের আসবাবপত্র লুট, ভাংচুর, সহ আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমাদের বাড়ির মহিলাদের উপরও হামলা করে তাদের আহত করেছে। আমাদের গ্রুপের আহতরা হলো আনোয়ার ফকির, আলমগীর ফকির, শরিফ শেখ, হায়াত ফকির, রহিম শেখ, হিরু শেখ, আকবার শেখ, নীল চাঁন, আলমাছ শেখ। এদের প্রত্যেককে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে। এই ঘটনায় সরবা আলী মোল্যাকে প্রধান আসামী করে মোট ১৭ জনের নামে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, পাইকদিয়া গ্রামের বটতলা জামে মসজিদ ও পাইকদিয়া মাদ্রাসাতুল হুদায় পবিত্র ঈদুল ফিতরের ফেতরার টাকা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পর পরিস্থিতি স্বাভাবিক আছে। মুকসুদপুর থানায় উভয়পক্ষের দুটি মামলা দায়ের হয়েছে। এলাকা পুরুষ শুন্য থাকায় কোনা আসামী গ্রেফতার হয়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...