Current date Sep 7, 2026
অর্থনীতি

মুকসুদপুরে ভাষমান বেডের সবজি চাষ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রনালয়ের সচিব

URL copied
Exif_JPEG_420
Share URL copied
Exif_JPEG_420

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগেঞ্জর মুকসুদপুরে ভাসমান বেডের সবজি চাষ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ছায়েদুজ্জামান। শনিবার ( ১১ মার্চ ) সকালে মুকসুদপুর পৌরসভার লখাইরচড় গ্রামের কুমার নদীতে ভাষমান বেডের সবজি চাষ পরিদর্শন করেন তিনি।

Exif_JPEG_420

তিনি ভিন্ন কৃষকের প্রায় ২০ টি ভাসমান বেড পরিদর্শন করেন এবং একটি ভাষমান বেডে করলার চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ কুমার, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন সেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার, দেবাশিষ দাস প্রমুখ।

কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ছায়েদুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও ফাকা থাকবেনা এরই ধারাবাহিকতায় কৃষি বিপ্লবের চেষ্টা চলছে। আশা করা যায় কোন জমি পতিত থাকবেনা। এই ভাসমান বেডে যে ফসল ফলানো হয় এটা অনেকটা অর্গানিক পদ্ধতিতে। এখানকার সবজি খুবই পুষ্টিকর, ভেজাল মুক্ত এবং সুস্বাদু।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...