Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী, মুকসুদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, মুকসুদপুর অনলাইন রিপোর্টাস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভিড় জমায় সব বয়সী স্বর্বস্তরের মানুষ। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে সজ্জিত করা হয়। সকাল ৭টায় উপজেলা শহরের বিভিন্ন স্থানে ‘আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে প্রভাত ফেরিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম রয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...