Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ভ্রাম্যমান আদালতে ওষুধ ব্যবসায়ীর জেল জরিমানা ফার্মেসী সিলগালা

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমান আদালতে ওষুধ ব্যবসায়ীর জেলা জরিমানা ও ফার্মেসী সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুরের জলিরপাড় বাজারের “প্রত্যাসা ফার্মেসি” তে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফার্মেসির মালিক প্রসুন বালাকে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুর এবং গোপালগঞ্জ জেলা ওষুধ তত্বাবধায়ক বিথি রানী মন্ডল।

মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, জলিরপাড় বাজারের প্রত্যাসা ফার্মেসিতে বিপুল পরিমাণ অনিবন্ধিত ওষুধ ও বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন ওষুধ পাওয়া যায়।

ফার্মেসির মালিক প্রসুন বালা এখতিয়ার বহির্ভুতভাবে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে জনগন কে চিকিৎসার নামে প্রতারিত করে যাচ্ছিলেন। এ সকল অপরাধের শাস্তি হিসেবে তাকে ৩ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...