Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মসজিদের রাস্তায় বালি ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের মামলার হুমকি

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের রাস্তায় বালি ভরাটকে কেন্দ্র হামলা মামলার হুমকি দিয়ে যাচ্ছে এলাকার কিছু অসাধু মহল। শনিবার (১৭এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাসকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, এই এলাকায় কিছু উসৃংখল লোক আছে যারা এলাকায় কোন ভালো কাজ হলে বাধার সৃষ্টি করে। তুচ্ছো ঘটনা নিয়ে হামলা মামলার হুমকি দিয়ে ফায়দা লুটে যায়। এই শ্রেনীর লোকদের কাজই হলো ভালো কাজে বাধা সৃষ্টি করে প্রতিপক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া। তারই জের ধরে গত রাতে মসজিদে তারাবির নামাজের সময় একই গ্রামের দুই কিশোর রুঙ্গুর ছেলে নাছিম ও নওশেরের ছেলে দিনুর মাঝে বাকবিতন্ডা বাধলে শুকুর আলীর ছেলে ইব্রাহীম তাদের সামলানোর চেষ্টা করে। পরে বাদশা মেম্বার এবং চুন্ন এসে ইব্রাহীমকে মারধর করে। এ ঘটনায় এলাকাবাসী মিমাংসা করে দিতে চাইলেও তারা উল্টো মামলার হুমকি দিয়ে এলাকাবাসীকে চাপ দিয়ে যাচ্ছে। বিল্লাল হোসেন জানান, শনিবার সকালে মসজিদের রাস্তায় বালু ফেলতে গেলে বাদশা মেম্বার তার দলের লোকজনসহ বেই-আইনি দেশীয় অস্ত্র নিয়ে বাধার সৃষ্টি করে। এবং রাস্তায় বালু ফেলানো হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এলাকাবাসী আইনুসৃংখলা বাহীনিসহ উপজেলার নিতী নির্ধাকদের কাছে, বাদশা মেম্বারের এসকল অনৈতিক কর্ম কান্ড থেকে মুক্তির দাবি জানায়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...