Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাস্ক বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) থেকে: গোপালগঞ্জের মুকসুদপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোবাবেলায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ এ কাযর্ক্রমের আয়োজন করে। সোমবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় মহারাজপুুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া। এরপর তিনি মহারাজপুর বাজারের বিভিন্ন স্থান ঘুরে মাস্ক বিতরণ করেন। পরে মহারাজপুর ইউনিয়নের ৯ওয়ার্ডের ইউপি সদস্যদের হাতে মাস্ক তুলে দেন। ইউপি সদস্যরা তাদের নির্বাচিত ওয়ার্ড এলাকায় এসব মাস্ক বিতরণ করবেন। এসময় মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে মাস্ক বিতরণ করা হবে। ইউপি সদস্য দ্বারা এ মাস্ক বিতরণ করা হবে। মাস্ক পরতে হবে, এটির কোন বিকল্প নেই। এসব মাস্ক উপজেলা নির্বাহী অফিসার দিয়েছেন ১ হাজার বাকী দুই হাজার ইউনিয়ন পরিষদ তহবিল থেকে বিতরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...