Current date Nov 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন বিতরণ (৩য় পর্যায় ) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শণীর মাঠ দিবস ও মৌ খামারী মজনু কাজীর খামার থেকে মধু হারভেষ্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খান্দারপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশিক্ষন অফিসার আব্দুল কাদের সরদার। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সাংবাদিক হাফিজুর রহমান লেবু, শহীদুল ইসলাম, কাজী ওহিদুল ইসলাম, মেহের মামুন প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দসু আহমেদ। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, উপজেলার যে কোন কৃষক যদি সরকারী ভুর্তুকীর কৃষি যন্ত্রপাতি নিতে চান তাহলে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করে কৃষি যন্ত্রপাতি নিতে পারবনে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...