Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মাদকসহ বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও জুয়া এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ জুলাই ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেপুর থেকে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুজন বিশ্বাস, শহিদুল ইসলাম শেখ, সৌরভ মোল্লা। এছাড়াও মুকসুদপুর থানার এস আই মনির হোসেন, এস আই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী থেকে ৭ জুয়াড়ী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছেন।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে উপজেলার ফতেপুর থেকে ৬০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং জুয়া ও গ্রেফতারি পরোয়ানামূলে ১০ আসামিকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...