Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মৃত্যুদন্ড,সাজাপ্রাপ্তসহ ৮ আসামী গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১৩ মার্চ) মুকসুদপুর থানার এস আই মো. মোসলেম উদ্দীন, এস আই বিশ্বজিৎ ঘোস, এস আই অশোক ভুষন, এস আই রাকিবুল ইসলাম উজ্জল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন এলাকা এবং মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে চাঞ্চল্যকর দুলাল হত্যার মৃতুুদন্ডপ্রাপ্ত আসামী ফারুক শেখ (৪৫), মুকসুদপুরের বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ, জিআর মামলার আসামী রবিন সরকার, আবুল বাশার সরদার, ভজন বাড়ৈ, লিওন মুন্সী, সি আর মামলার আসামী লিটন মাতুব্বর, জাফর শেখকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে চাঞ্চল্যকর দুলাল হত্যার মৃতুুদন্ডপ্রাপ্ত আসামী ফারুক শেখ (৪৫), মুকসুদপুরের বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদসহ জিআরা ও সিআর মামলার মোট ৮ আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...