Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে রমজানের নিরাপত্তা সংক্রান্তে থানা পুলিশের মতবিনিময় সভা

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগগঞ্জের মুকসুদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। শনিবার (২৫ মার্চ ) বিকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুরের সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বণিক সমিতি, জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া।

অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মুকসুদপুরের সকল ব্যাংক শাখা ব্যবস্থাপক, বণিক সমিতির নেতৃবৃন্দ ও জুয়েলার্স মালিক সমিতির সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেছি। ব্যবসায়ীদের স্বার্থে ও জনগনের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সকল ব্যবসায়ীকে বাজারদর ঠিক রেখে ব্যবসা করার কথা বলা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...