Current date Sep 9, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে রাইসমিলের তুষের ঘরে আগুন, আহত ৫

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিল এ ঘটনা ঘটে। সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন, রাহুল (২৫), সাকিব (৩৫), বেল্লাল (১৬) আরিফ (৪০)। এদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে।

সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুস রাখা হচ্ছিল। সন্ধ্যার দিকে অসাবধানতাবশত ওই তুসে আগুন লেগে যায়। এতে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। পরে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আহত ৫ শ্রমিককে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...