Share
URL copied
মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিকের উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই এই প্রতিষ্ঠানের উদ্বোধন ও সেবার কার্যক্রম শুরু হয়। উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা লুৎফর, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর কলেজের সাবেক প্রভাষক অমল কৃষ্ণ দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসানাত জান মিয়া, নোমান মিয়া, নুরুন্নবী ও সামিম মোল্যা। অনুষ্ঠানে বক্তারা বলেন বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিকের উদ্বোধনের মধ্য দিয়ে মুকসুদপুরের স্বাস্থ্য সেবার মান আরো এক ধাপ এগিয়ে গেলো। আশা করি এই প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা নিতে আসা সবাই সর্বচ্চ সেবা পাবে। নবাগত এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন তারা।