Current date Sep 13, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সন্ধ্যার পর শিক্ষার্থীরা ঘরের বাইরে থাকলেই আটক

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জঃ করোনাকালীন সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহন ব্যহত হচ্ছে। অনলাইনে ক্লাস চললেও সেখানে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছেনা। সন্ধ্যার পরে পড়া বাদ দিয়ে বিভিন্ন এলাকায় একযায়গায় বসে শিক্ষার্থীরা মোবাইল গেমিংসহ বিভিন্ন আড্ডায় মজে থাকছে। সন্ধ্যার পরে তাদের ঘরে রাখতে গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকলেই তাদের আটক করা হবে। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরদিন রোববার ( ২০ ফেব্রুয়ারী) সকালে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়৷ আটককৃতরা হলো মুরছালিন ফকির (২১), লিমন সরদার (১৯) এবং হানিফ মোল্যা (২০)। মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশনা মোতাবেক মুকসুদপুর থানা এলাকায় সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী বাড়ির বাইরে থাকলে তাদের আটক করে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে এরপরে তাদের আবার আটক করলে আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করা হবে। তিনজনকে আটক করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...