Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনজুরুল আলমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুকসদুপর উপজেলার বনগ্রাম এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত পলাতক আসামী মনজুরুল আলম মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের নসু মুন্সির ছেলে। ওসি আবু বকর মিয়া জানান, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনজুরুল আলম বনগ্রাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, পলাতক আসামী মনজুরুল আলম পেশায় একজন গাড়ী চালক। পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং-৬ (৫) ৭ এবং ভান্ডারিয়া জিআর ৮২/০৭ এর মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...