Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী,৭৫০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার ( ১৯ মার্চ ) সকালে মুকসুদপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

মুকসুদপুর থানার এস আই মো: মোসলেম উদ্দিন, এস আই সজিব মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের মুন্সী নারায়নপুর থেকে ২ বছরের জি আর মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মাহাবুব খন্দকারকে গ্রেফতার করেন। মাহাবুব মুন্সী নারায়নপুরের রওশন আলীর ছেলে। মুকসুদপুর থানার এস আই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খানজাপুর থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবি শেখকে গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী রবি বাগাট গ্রামের আব্দুল হকের ছেলে। এছাড়াও জি আর মামলার তিন আসামী কামাল মোল্যা, উজ্জল ঠাকুর এবং নন্দ লাল পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত, ৭৫০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...