Current date Sep 10, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সালিনাবক্সা মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

URL copied
Share URL copied

 

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বানচন স্থগিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের ফরম না দিয়ে গোপনে সিলেকশনের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার পায়তারা করায় এই নির্বাচন স্থগিত করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।

বৃহস্পতিবার (১৮ মে ) বিকাল চারটার সময় তিনি এই ঘোষনা দেন। নির্বাচনে সভাপতি প্রার্থী মো: ইলিয়াছ জানান, ১৮ তারিখে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করার কথা ছিলো। কিন্তু মাদ্রাসার সুপার মো: সুলতান আহম্মেদ আগেরদিন সভাপতিসহ সকল প্রার্থী সিলেকশন করেছেন। আমরা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত তার জন্য মাদ্রাসায় অপেক্ষা করি।

তিনি মাদ্রাসায় না এসে তার ব্যবহুত মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন। তাই আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচন স্থগিত চেয়ে দরখাস্থ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্যা জানান, নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে ১০ তারিখে, ফরম বিতরণরে তারিখ ছিলো ১৮ মে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জুন মাসের ৪ তারিখে।

কিন্তু মাদ্রাসার সুপার প্রার্থী সিলেকশন করে ফরম বিতরণ করেননি। তার বিরুদ্ধে অভিযোগ হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু জানান, মাদ্রাসার সুপার নির্বাচনে অনিয়ম করেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে নির্বাচন স্থগিত করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...