Current date Nov 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সীমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সীমা আক্তারের নৃসংস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গেড়াখোলা বিশ্বরোড সংলগ্নস্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৯ নভেম্বও ঢাকার কাফরুল থানা এলাকায় সীমা আক্তারের স্বামী আশিকুর রহমান নাহিদ নৃসংস ভাবে ছুরিকাঘাতে হত্যাকরে পেটরুল দিয়ে লাশ আগুনে জালিয়ে দেয়। পরে সীমা আক্তারের পিতা আয়ুবালী শেখ বাদী হয়ে ৭জনকে আসামী করে কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ৭ আসামীর মধ্যে ৬জন গ্রেফতার হয়েছে। এই নৃসংস হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন করে সীমার পরিবার ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি সদস্য বাচ্চু মিয়া, স্থানীয় গাজী আমিনুল, শেখ শাহারিয়ার কিরন, সাইফুল ইসলাম, ডা: ওহিদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সীমা আক্কারের চাচাতো ভাই শফিক শেখ। এসময় বক্তারা বলেন মামলার ৬জন আসামী গ্রেফতার হয়েছে বাকী একজনকে গ্রেফতার করে তাদের সর্বচ্চ সাস্থি ফাঁসি হলে এরকম নৃসংস হত্যাকান্ডের হার কমেযাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...