Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূব শত্রুতার জেরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়–য়া ছাত্র সুমন খান হত্যার আসামী হুমায়ুন কবির বিল্লাল খান, রুবেল, ফুরকান, লুৎফর, মঞ্জুর, ময়ুর ও ইবাদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনের নের্তৃত্ব দেন নিহত সুমন খানের ভাই রাজু খান । মানববন্ধনে ফুলেরপাড় গ্রামবাসী সহ প্রায় ৪শতাধিক জনতা অংশগ্রহন করে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, কয়েকজন আসামী গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডেকেলে নিলে তার মৃত্যু হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...