Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে স্কাউটের ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শাখার ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক স্কাউট কমিশনার সর্মিলা দাস, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, জেলা স্কাউট লিড়ার সুভাষ চন্দ্র ওঝা, মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহাদাৎ আলী মোল্যা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মিজানুর রহমান, টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা স্বাউটস কমিটি, সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক গণ। এছাড়াও আজকের অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। অনুষ্ঠান সঞ্চলনা করেন স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র মন্ডল।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...