Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

URL copied
Share URL copied

 

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় শিশু বিচিত্রা চক্রবর্তী (৬) নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটননাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত বিচিত্রা চক্রবর্তী দাসেরহাট গ্রামের বশিষ্ঠ চক্রবর্তীর মেয়ে। পরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ প্রসাশন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, বিকালে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত বিচিত্রা চক্রবর্তীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। অপৃতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘাতকটি পিকাপটিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...