Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বর (২৩) নামে এক যুবক নিহত হয়েছে । রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট এ ঘটনা ঘটে । নিহত সৈকত মাতুব্বর একই ইউনিয়নের তপারকান্দি গ্রামের আলী মাতুব্বরের ছেলে । উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই সালাম জানায়, রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট অজ্ঞাত নামা একটি গাড়ী মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বরকে চাপা দেয় । পরে সৈকত মাতুব্বরকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত দেড়টার দিকে সৈকত মাতুব্বর মারা যায় ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...