Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে হামলার শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য

URL copied
Share URL copied

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: টেকেরহাট বন্দর সংলগ্ন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মুকসুদপুরে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য । বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের পূর্ব রাঘদী গ্রামে এ ঘটনা ঘটে । হামলার শিকার মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওই কর্মকর্তারা হলেন, পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস (৫৪), এ এস আই গোলাম কিবরিয়া (৪৩), সিপাহী হাসান (৩০) , সিপাহী সাইদুর (৩০) ও ড্রাইভার রাসেল ইসলাম (৩১) । তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সিন্দিয়াঘাট ফাড়ির পুলিশ, মাদারীপুর মাদকদ্রব্য অধিদপ্তর ও স্থানীয় সুত্র জানায়, উক্ত গ্রামে শাহিন শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীর নিকট মাদকের একটি বড় চালান এসেছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম অধিদপ্তরের গাড়ী নিয়ে রাজৈর ও মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার (মাত্র ৩০হাত দুরে) পূর্ব রাঘদী গ্রামে সরোয়ার শেখের ছেলে মাদক ব্যবসায়ী শাহিন শেখের (২৪) ঘর থেকে মাদক উদ্ধারে যায় । এসময় শাহিনের ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম চিৎকার দিলে বাড়ীর অন্যান্যরা এগিয়ে আসে এবং বাকবিতন্ডার সৃষ্টি হয় । পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস ও এ এস আই গোলাম কিবরিয়া জানান, এসময় কথাকাটাকাটির এক পর্যায় উত্তেজনা দেখে নিজেদের মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয়পত্র দেখালেও ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকে বাড়ির লোকজন । পরে এলাকাবাসি এগিয়ে এসে আমাদের উপর ব্যাপক হামলা চালিয়ে বেদম মারপিট করে ২জনকে আটকে রাখে। এসময় অন্য তিনজন দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। হামলাকারীরা এসময় আমাদের কাছ থেকে মোবাইল সেট ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় । পরে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই আটককৃত কর্মকর্তাদের উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় ছিনিয়ে নেয়া ওয়াকিটকি ও হান্ডকাপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। হামলার খবর পেয়ে মাদারীপুর অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন । এব্যাপারে তিনি (মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আসলাম হোসেন) জানান, আমাদের একটি টিম বৃহস্পতিবার ভোরে দুই জেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যাওয়ার পর মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হয়ে আহত হয়েছে। আহত ৫জনকে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হবে । মাদক ব্যবসায়ী শাহিনের চাচা মানোয়ারের দাবি, সাদা পোষোকে কিছু লোক এসে শাহিনের দরজা ধাক্কাধাক্কি করলে আমাদের সন্দেহ হয় এবং ডাকাত মনে করে এলাকাবাসি হামলা করে । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...