Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা (৪৫) কে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা – খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধা পৌরসভার টেংরাখোলা গ্রামের কোবাদ মৃধার ছেলে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার করার নিমিত্তে অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওবাইদুল মৃধার নামে মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৮ তারিখ-১৫/৫/২০২১)। তাকে আগামীকাল রবিবার গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পি সি পি আর:- ১৭(১০)১৮ ও২৭(৫)১৮ দুইটি মাদক মামলা রয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...