Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১০ লিটার চোলাই মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার বানিয়ারচর এলাকা থেকে ১০ লিটার চোলাই মদসহ জলিরপাড় গ্রামের নিত্যধন বাড়ইর ছেলে মাদক ব্যবসায়ী বিরুজ বাড়ৈ (৩১) কে আটক করে এস আই আব্দুস সালাম। একই দিনে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সিদ্দিক মৃধার ছেলে মাদক ব্যবসায়ী রবিউল মৃধাকে আটক করে মুকসুদপুর থানার এস আই মুক্তার হোসেন।

মুকসুদপুর থানার ওসি মো: বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার বাংলা মদসহ আসামী বিরুজ বাড়ৈ ও ৫০ গ্রাম গাজাসহ আসামী রবিউল মৃধা ও সিআর মামালার আসামী মঞ্জুর ফকিরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...