Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১৫ ইউনিয়ন আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

URL copied
Share URL copied

দেলোয়ার হোসেন, মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫টি ইউনিয়নের আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মুকসুদপুর উপজেলার পশারগাতী, গোবিন্দপুর, খান্দারপাড়া, বহুগ্রাম, বাঁশবাড়িয়া, ভাবড়াশুর, মহারাজপুর, বাটিকামারী, দিগনগর, রাঘদী, গোহালা, উজানী, কাশালিয়া, ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার আজ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উল্লেখিত ইউনিয়ন আ’লীগের কমিটির অনুমোদন ও স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আকরাম হোসেন জাফর, শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, এম. এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম মিয়া, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন সহ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুমোদিত কমিটির উপস্থিত নেতৃবৃন্দ জননেতা মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সকল নির্দেশনা মোতাবেক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতিক্রমে সকল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান জানান, জননেতা মুহাম্মদ ফারুক খান এমপি ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুমোদিত সকল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মুকসুদপুর উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান জানান, জননেতা মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয়ের সাথে পরামর্শক্রমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আজ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন করে।
মুকসুদপুর-কাশিয়ানী থেকে বারবার নির্বাচিত এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান অনুমোদিত সকল কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...