Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে এক কেজি গাঁজাসহ শের আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় তাকে উপজেলার লোহাইড় গ্রামের রোমান গাজীর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী শের আলম ফরিদপুর জেলার ভাংগা থানার তালকান্দা গ্রামের মৃত আব্দুল আলী ভূইয়ার ছেলে।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শের আলম দীর্ঘদিন গাঁজা বিক্রি করে আসছিলেন। লোহাইড় গ্রামে গাঁজা বিক্রী গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এই আই জামিরুল, এস আই কামরুল ইসলাম, এস আই আজাদ ও এস আই নকুল সংগীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...