Current date Sep 13, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাজাসহ আটক ২

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ, প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাজা ও নারী মাদক ব্যবসায়িসহ ২ জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ । আজ বুধবার ( ৬ এপ্রিল ) দুপুর সাড়ে তিনটায় উপজেলার গোপ্তরগাতী গ্রামে মাদক ব্যবসায়ির বাড়ি সংলগ্ন মুদি দোকান থেকে তাদের আটক করা হয়। পুলিশের বিশেষ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই আলমগীর কবির, এস আই অশোক ভুষন, এ এস আই আবুল কালাম আযাদ সংগীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে। এসময় মাদক বিক্রির জন্য ব্যবহুত ৩টি সিমি ক্যামেরা ও একটি মনিটর উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল গোপ্তরগাতী গ্রামের ওয়াসিম শিকদারের স্ত্রী সুবর্ণা (৩০) এবং কেন্দুয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রমজান শেখ।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ কেজি ৫০০ গ্রাম গাজা এবং নারী মাদক বিক্রেতা ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রেতা সুবর্ণার বাবার বাড়ি কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে মুদি দোকানের ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে থাকে। এবং মাদক বিক্রির জন্য সে বাড়িতে সিসি টিভি লাগিয়ে রাখে তার নিরাপত্তার স্বার্থে। সিসি টিভি ও মনিটর উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। আগামীকাল আটককৃতদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার স্বামী পঙ্গত্ত্বের দোহাই দিয়ে হুইল চেয়ারে করে মাদক বিক্রি করে। তার এবং তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...