Current date Sep 12, 2026
বাংলাদেশ

মুকসুদপুর থানায় সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন

URL copied
Share URL copied

মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা: সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়েছে। “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করুন” এই স্লোগান নিয়ে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়। মনিটরিং সেলে কয়েকটি বিধি নিশেধ দেয়া হয়েছে, যে বিধি নিশেধ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, ১. বিনা অনুমতিতে অন্য কোন ব্যক্তির ছবি বা পরিচয় বা ব্যক্তিগত তথ্য ব্যবহার দ-নীয় অপরাধ যা প্রমাণিত হলে ০৫ বছর পর্যন্ত কারাদ- ও অর্থদন্ড হতে পারে। ২. আপনাকে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে প্রয়োজনে ফেসবুকের প্রোফাইল পিকচারে ব্যবহৃত ছবির ব্যক্তির সাথে যোগাযোগ করে তার আইডি সম্পর্কে নিশ্চিত হবেন। ৩. কোন আইডি থেকে অন্য কোন ব্যক্তি বা রাষ্ট্র নিয়ে আপত্তিকর পোস্ট করলে অযথা লাইক, কমেন্ট, শেয়ার থেকে বিরত থাকুন। এসব পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ারও দ-নীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। যে কোন প্রকার প্রয়োজনে বিন্দুমাত্র বিলম্ব না করে আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন কিংবা জেলার যে কোন অফিসারের সাথে মোবাইলে বা সরাসরি যোগাযোগ করুন। এছাড়া ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয় এর নির্দেশনা অনুযায়ী ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার ন্যায় গোপালগঞ্জ জেলায় চালু করা হয়েছে সাইবার ক্রাইম মনিটরিং সেল, যার রয়েছে একটি ফেইসবুক পেইজঃ সাইবার ক্রাইম মনিটরিং সেল, গোপালগঞ্জ ও একটি সুনির্দিষ্ট মোবাইল নম্বর ০১৩২০০৯৯৫০১। প্রয়োজনে টোল ফ্রি নম্বর ৯৯৯ এও যোগাযোগ করতে পারেন। গোপালগঞ্জ জেলা পুলিশের সাইবার মনিটরিং টিম সকল বিতর্কিত আইডি মনিটরিং করছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোপালগঞ্জ জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...