Current date Sep 13, 2026
বাংলাদেশ

“মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল”

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল করেছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জোহরের নামাজ শেষে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার আয়োজনে থানা জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে থানা পুলিশ ও স্থানীয়রা অংশগ্রহন করে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, দোয়া মাহফিলে জাতির পিতা সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাঁর পরিবারের যেসকল সদস্য শাহাদাৎ বরন করেন তাঁদের সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়৷ এছাড়া দেশ ও জাতির কল্যানের জন্য মাগফিরাত কামনা করা হয়৷ দোয়া মাহফিলে থানা পুলিশসহ স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন৷ দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মওলানা মোঃ আক্কাস আলী মৃধা৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...