Current date Nov 2, 2026
বাংলাদেশ

মুকসুদপুর বাঁওড়ে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন

URL copied
Exif_JPEG_420
Share URL copied
Exif_JPEG_420

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপলগঞ্জের মুকসুদপুর বাঁওড়ে নিজস্ব মালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ৩১ ডিসেম্বর ) সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী প্রায় পাঁচ শতাধিক জমির মালিক ও কৃষক হাতে হাত রেখে উপজেলার পশ্চিম কদমপুর ভাঙ্গাপোল বাজার মুকসুদপুর বাঁওড় সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মানববন্ধন করেন। মাববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুড়ী, কাওয়ালদিয়া, পশারগাতী, ও কুলাকোনা গ্রামের সর্বস্তরের জনগন। মাববন্ধন পরিচালনা করেন মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত খান। অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন কৃষক বাচ্চু শেখ, নিজাম ফকির, বাদল শেখ, দেলোয়ার মোল্লা, নিছার খন্দকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুকসুদপুরের কিছু ভূমিদস্যু নিজেদের স্বার্থের জন্য অবৈধভাবে কয়েক হাজার পরিবারের নিজস্ব মালিকানাধীন জমির বাওড়ে খাল খননের নামে জমি অবৈধভাবে দখলসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। দ্রুত খাল খনন বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি। মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নিয়ামত খান বলেন, এই বাঁওড়ের জমিতে ধান ফলিয়ে কয়েক হাজার পরিবারের জীবন চলে এবং প্রায় এক হাজার মানুষ বাওড় থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে। এই বাওড়ের জমির মালিক স্থানীয় জনগন। জনগন খাল খননের পক্ষে নেই। সুতরাং আমরা এই খাল খনন বন্ধের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...