Current date Sep 11, 2026
বাংলাদেশ

মুকসুদপুর বাওড়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে মুকসুদপুর বাওড়ের ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খননের প্রতিবাদে ও খনন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ৮টি গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুকসুদপুর বাওড়ের সমানে পুরতান মুকসুদপুর-কালীনগর সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কয়েকশ ক্ষতিগ্রস্থ জমির মালিকেরা।

এ মানববন্ধনে মুকসুদপুর বাওড় পাড়ের প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতি ও কুলাকোন গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান, মো: বাচ্চু শেখ, মো: দেলোয়ার হোসেন, তপন সাহাসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান বলেন, মুকসুদপুর বাওড়ে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।

এসব জমিতে ফসল ফলিয়ে আমাদের সারা বছরের আয় রোজগার হয়। কিন্তু কিছু ভূমিদস্যু নিজেদের স্বার্থে অবৈধভাবে খাল খননের নামে জমি নষ্ট করছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হওয়ায় খাল খনন বন্ধের দাবী জানান।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...