Current date Sep 16, 2026
বাংলাদেশ

মুকসুদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ সভা

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: মুকসুদপুর সংবাদের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুকসুদপুর সংবাদ সম্পাদক মন্ডলীর সভাপতি আবু এম ফারুক ও স্টাফ রিপোর্টার ওমর আলী করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করায় তাদের আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়নে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব এম ফারুকের সহধর্মীনি ও বিশিষ্ট সমাজ সেবক আসমা ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, গোপালগঞ্জের সাংবাদিক নেতা মোজাম্মেল হোসেন মুন্না, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...