Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা সদরের চৌরঙ্গীমোড়ে মনোয়ারা শপিং কমপ্লেক্সের ২য় তলায় মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসুচিতে ছিলো মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কর্ত্তণ ও মিষ্টি বিতরণ। মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ফয়েজ খান রুমির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শোভন ডা: মনিরুজ্জামান, ডা: রায়হান ইসলাম শোভন, ডা: বুদ্ধদেব মন্ডল, ডা: ভীষ্মদেব মন্ডল, ডা: রিজভী আহমদ, ডা: শাজাহান, ডা: মুত্তাকীন আল আমিন, ডা: দিপ সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা লুৎফর, খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বাবলা খান, মার্কেটের ব্যবসায়ী বিভিন্ন ক্লিনিক ব্যবসায়ী ওষুধ কোম্পানীর কর্মকর্তা ও সুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার খায়ের শরীফ। মুকসুদপুর সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ফয়েজ খান রুমি জানান, ক্লিনিকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে পালন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো রুগীদের কাঙ্খিত সেবা প্রদান করা। আমাদের প্রতিষ্ঠানে আসা রুগীদের সর্বচ্চ সেবা প্রদান করে থাকি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের কাছে দোয়া প্রার্থী ।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...