Current date Oct 28, 2026
বাংলাদেশ

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন

URL copied
Share URL copied


মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ,

গোপালগঞ্জের মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এই অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো: আশরাফুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হলো। এখন থেকে হাসপাতালের প্রতিটি বেডের কাছেই পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন দেয়া থাকবে। রোগীর অক্সিজেন প্রয়োজন হলে সাথে সাথেই অক্সিজেন সরবরাহ করা হবে। এতে করে রোগীর মৃত্যুর ঝুকি কমবে অনেকাংশে। মুকসুদপুরবাসীর জন্য সরকারের একটা বড় উপহার এই অক্সিজেন প্লান্ট।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...