Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা দিবে আওয়ামী লীগ সরকার: ফারুক খান

URL copied
Share URL copied

 

মেহের মামুন (গোপালগঞ্জ ) প্রতিনিধি: যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বাঙ্গালী, আজ আমরা বাংলাদেশী হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পেরেছি । সেই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা দিবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । আগামী ৫ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা আরও বাড়ানো হবে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মানে ভুষিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আপনাদের আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ সন্মান প্রদান করছেন আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার (মুকসুদপুরÑ কাশিয়ানী) থেকে বারা বার নির্বাচিত সাংসদ মুহাম্মদ ফারুক খান এম’পি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বীর মুক্তিযোদ্ধা এ্যাড আতিকুর রহমান মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান, গোলজার মিয়া, মুকসুদপুর উপজেলা প্রোকৌশলী সচিন কুমার দত্ত প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সঙ্গঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। মুকসুদপুর উপজেলা প্রোকৌশলী সচিন কুমার দত্ত জানান, ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে নির্মিত সম্প্রসারিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টারের সুযোগ সুবিধা, দোকান এবং মুক্তিযোদ্ধাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য অফিস রুম। উল্লেখ্য মুহাম্মদ ফারুক খান এমপি দিন ব্যাপী মুকসুদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন ভবন, সড়ক এবং ব্রিজ উদ্বোধন করেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...