Current date Sep 8, 2026
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধাদের মতো সাংবাদিকরাও সমাজের শ্রেষ্ঠ সন্তান’

URL copied
Share URL copied

লক্ষ্মীপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘গণমাধ্যমের প্রভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী সাড়া পড়েছিল। সাংবাদিকরা হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে গিয়ে সংবাদ পরিবেশন করতে হয়। মুক্তিযোদ্ধারা যেমনি সমাজের শ্রেষ্ঠ সন্তান তেমনি সাংবাদিকরাও সমাজের শ্রেষ্ঠ সন্তান।’

রবিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ন্যায়ের পক্ষে নিজেদের পরিচয় দিতে পারলেই আমৃত্যু সম্মানের স্থান ধরে রাখতে পারেন সাংবাদিকরা।

প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সঞ্চালনা করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ নোমান ও মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এফ শামছুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আর মাসুদ, জেএসডি সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে এই প্রথমবারের মতো জেলায় কর্মরত ২০ জন সাংবাদিককে ৩ ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়। বছর জুড়ে (২০১৭ থেকে ২৫ এপ্রিল) সেরা প্রতিবেদনের জন্য ১০ জন, নির্যাতনের শিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৪ জন ও মরনোত্তর ৬ সাংবাদিককে সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এসব সাংবাদিকদের পুরস্কার তুলে দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...