Current date Sep 7, 2026
বিনোদন

মুক্তির আগেই ১৫০ কোটি আয় করলো ‘রেস থ্রি’!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। শোনা যাচ্ছে- ছবিটির স্যাটেলাইট সত্ত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ‘রেস থ্রি’র স্যাটেলাইট সত্ত্বর জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু নির্মাতারা তাতে রাজি হননি। পরে সেটি বাড়িয়ে ১৫০ কোটি রুপিতে নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ববি দেওল, শাকিব সেলিম ও ফ্রেডি দারুওয়ালাএ প্রসঙ্গে ছবির একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত বছর সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ স্যাটেলাইট সত্ত্ব থেকে আয় করেছে ৭০ কোটি রুপি। যা এর আগে বলিউডের কোনো ছবির জন্য দেওয়া হয়নি। ‘রেস থ্রি’তে সালমান খান অভিনয় করায় সেটি বাড়িয়ে দ্বিগুণ করেছেন প্রযোজক রমেশ তুরানি।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’তে সালমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...