Current date Sep 7, 2026
বিনোদন

মুক্তির আগেই ২৩০ কোটি রুপি আয় রজনীকান্তের!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কালা’।বৃহস্পতিবার ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর মুক্তির আগেই ২৩০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির সত্ত্ব বিক্রি করেই ২৩০ কোটি রুপি আয় করেছে রজনীকান্তের কালা। এর মধ্যে তামিলনাড়ুতে ৬০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও নিজাম অঞ্চলে ৩৩ কোটি রুপি, কেরালাতে ১০ কোটি রুপি ও ভারতের অন্যান্য অঞ্চলে ৭ কোটি রুপিতে সিনেমাটির সত্ত্ব বিক্রি করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটির সত্ত্ব বিক্রি করে আয় হয়েছে ৪৫ কোটি রুপি। এছাড়া ৭০ কোটি রুপিতে এর প্রচারসত্ত্ব ও ৫ কোটি রুপিতে সংগীতের সত্ত্ব বিক্রি করা হয়েছে।

কালা সিনেমাটির গল্প একজন গ্যাংস্টার ও রাজনীতিবিদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন পিএ রণজিৎ। এতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করছেন নানা পাটেকর, হুমা কোরেশি, সামুতিরাকানি, ঈশ্বরী রাও প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...