Current date Sep 6, 2026
বিনোদন

মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

‘কণ্ঠ’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।

ভারতীয় রেলের অফিসার বিভূতি চক্রবর্তীর স্বরে বাসা বেঁধেছিল ক্যানসার। সেই রোগের বিরুদ্ধে লড়াইয়ে স্বরই হয়ে উঠেছিল তার অন্যতম হাতিয়ার। তীব্র ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল রোগ।

বছর দেড়েক আগে মারা যান বিভূতি চক্রবর্তী। তার শ্বাসনালীতে ক্যানসার ধরা পড়েছিল ১৭ বছর আগে। অস্ত্রোপচারের পরে তিনি হারিয়েছিলেন গলার স্বর। দীর্ঘ লড়াই চালিয়ে, খাদ্যনালীর সাহায্যে ফের ফিরে পেয়েছিলেন সেই আওয়াজ। নিজে সুস্থ হয়েই থামেননি। শ্বাসনালীতে ক্যানসার হলে কীভাবে অস্ত্রোপচারের পরে খাদ্যনালীর মাধ্যমে আওয়াজ ফিরে পাওয়া যেতে পারে, তা নিয়ে বই লিখেছিলেন। ক্যানসার আক্রান্তদের থেরাপিও করাতেন।

ক্যানসার ও এর বিরুদ্ধে লড়াই— সাধারণ মানুষকে এই দুই বিষয়ে ওয়াকিবহাল করতেই শিবপ্রসাদ-নন্দিতা পর্দায় তুলে ধরছেন বিভূতির জীবন। আর বিভূতির চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ। জয়া আছেন তার থেরাপিস্টের ভূমিকায়। বিভূতির স্ত্রীর চরিত্রে আছেন পাওলি দাম।

‘কণ্ঠ’ ছাড়া কলকাতায় জয়া অভিনীত মুক্তির তালিকায় ‘এক যে ছিল’, ‘ঝরা পালক’ ও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিগুলো রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...