Current date Sep 7, 2026
বিনোদন

মুক্তি পাচ্ছে ফেরদৌস-রুবিনার ‘মেঘকন্যা’

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : মুক্তি পাচ্ছে মিনহাজ অভি পরিচালিত চলচ্চিত্র ‘মেঘকন্যা’। ছবিতে জুটি বেঁধে কাজ করছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ছবিটি মুক্তির জন্য আগামী জুলাই মাসের ২৭ তারিখ প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রডাকশন।

জয়া মিডিয়া প্রডাকশন এর কর্ণধার জাহাঙ্গির কবির বলেন, ‘আমরা আগামী ২৭ জুলাই চবিটি মুক্তির জন্য প্রস্ততি নিচ্ছি। গতকাল প্রযোজক সমিতিতে মুক্তির জন্য নিবন্ধন করেছি। আমার আরো কয়েকটা ছবি রয়েছে। আশা করি, ধিরে ধিরে সেই ছবিগুলোও মুক্তি দেব।

নায়িকা নিঝুম রুবিনা বলেন, ‘ছবিতে আমার নাম থাকে মায়া। ছবিতে আমি ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করছি। তাঁর নাম থাকে ফাহিম। ফেরদৌস ভাই অনেক সিনিয়র একজন অভিনেতা। ওনার সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে তাঁর কাছে অনেক শিখেছি। আশা করি, ছবিটি সবাই পছন্দ করবেন’।

ছবির কাহিনী এ রকম— নিজের সন্তানের পরিচয় দিতে পারছেন না মায়া। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। সন্তানের বাবার পরিচয় দিতে পারছেন না তিনি। কারণ, ফাহিম মেয়েকে গর্ভে রেখেই দেশের বাইরে চলে যান। এর পর থেকে আর কোনো যোগাযোগ করেন না। মেয়েকে বাধ্য হয়ে আশ্রমে দিয়ে দেন মা। আশ্রমে মায়া মাঝে মাঝেই সন্তানকে আদর করতে আসেন। এ ধরনের টানাপড়েনের মধ্য দিয়ে এগোতে থাকে গল্পের কাহিনী।

জয় ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...