Current date Sep 7, 2026
বিনোদন

মুক্তি পেল সানি কাহিনির ট্রেলার

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: সানি লিয়নের অন্ধকার জগতে প্রবেশ, সেখান থেকে বেরিয়ে আসার গল্প নিয়ে নির্মিত ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।

আর পাঁচ জনের মতোই বড় হচ্ছিল মেয়েটা। শিখ পরিবার। কিছু রক্ষণশীলতা ছিলই। কিন্তু তার মধ্যে থেকেও নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে। প্রথম আঘাতটা এলো বন্ধুদের থেকে। সে শুনল সে দেখতে সুন্দর না। কান্নাটা বদলে গেল রাগে। আর ক্রমে রাগটা পরিণত হল জেদে। তারপর মেয়েটাও সুন্দর হওয়ার লড়াইয়ে নামল।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। বাড়িতে শুরু হলো তুমুল অশান্তি। তাতে তার কোন মাথাব্যথা ছিলো না । এর পরই ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তারপর সেই দুনিয়া থেকে ছুটি নিয়ে নিজেকে যুক্ত করল বলি ইন্ডাস্ট্রিতে । চিনতে পারছেন মেয়েটিকে?

মেয়েটিকে আপনারা প্রায় সকলেই চেনেন। সানি লিওন। আবেদন তৈরি করা এই নামটার পিছনে লুকিয়ে আছে একটা ব্যাকস্টোরি। এবার তা প্রকাশ্যে। ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানি-কাহিনি। সদ্য মুক্তি পেয়েছে এর ট্রেলার।

কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে সেখান থেকে বেরিয়ে এসে মূলধারার বলিউড সিনেমায় জায়গা করে নিলেন? এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। নির্মাতা এমনটাই দাবি করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...