Current date Oct 29, 2026
বিনোদন

মুনমুনকে মেরে রক্তাক্ত করলেন সনি!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মুনমুনকে মেরে রক্তাক্ত করলেন নবাগত চিত্রনায়ক সনি রহমান। মুনমুন বাঁচার জন্য চিৎকার করছেন। এদিকে সনি রহমান তার কোনো কথাই শুনছেন না। কারণ প্রতিশোধের আগুন জ্বলছে সনির বুকে।

তবে বাস্তব জীবনে এমনটি ঘটেনি। লাইট, ক্যামেরা, অ্যাকশনের মাধ্যমে রূপালি পর্দায় মুনমুন ও সনি রহমানকে এমনভাবেই দেখা যাবে ‘তোলপাড়’ সিনেমার একটি দৃশ্যে।

বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সম্প্রতি এই সিনেমার শেষ ক্লাইমেক্স-এর কাজ শেষ হয়েছে। এ সময় মুনমুন ও সনি রহমান ছাড়াও শেষ দৃশ্যে অভিনয় করেছেন মারুফ আকিব, চিত্রনায়িকা মৌমিতা মৌ,চিকন আলী, শিশুশিল্পী অরিত্রা,ইমরান হাসু,রুমিও,বুসলিসহ আরও অনেকে।

মিজানুর রহমান মিজানের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। এই সিনেমায় মুনমুনকে খলচরিত্রে দেখা যাবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...