Current date Sep 15, 2026
বিশ্ব

মুম্বাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৫

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ছোট ব্মিান বিধ্বস্তে অন্তত পাঁচ আরোহীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাই বিমানবন্দরে অবতরণের পূর্ব মুহূর্তে একটি নির্মাণাধীন স্থাপনার ওপর আছড়ে পরে।

এনডিটিভি বলছে, বিমানবন্দর থেকে সামান্য দূরে ঘাটকোপার এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই বিমানের দুই পাইলট ও দুই ইঞ্জিনিয়ারের প্রাণহানি ঘটে। এছাড়া ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি বিমান বিধ্বস্তে মারা গেছেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে অগ্নিদগ্ধ দুটি মরদেহ উদ্ধার করেছে। ভারতীয় বেসামরিক বিমান পরিবহন দফতরের মহাপরিচালক বলেছেন, বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে জুহু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

টুইটারে পোস্ট করা ছবিতে বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা যায়। বিধ্বস্ত স্থানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন; এদের মধ্যে অনেককেই ছাতা হাতে দেখা যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...