Current date Sep 7, 2026
বিনোদন

মুম্বাই ফিরে ভক্তদের সান্নিধ্যে সালমান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুই রাত কাটানোর পর শনিবার (০৭ এপ্রিল) জামিনে মুক্তি পান সালমান খান। আর এ খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে উঠেন বলিউডের এই সুপারস্টারের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রথমে শোনা গিয়েছিলো ০৮ এপ্রিল রোববার মুম্বাই ফিরবেন সালমান। কিন্তু তেমনটি হয়নি; যেদিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন সেদিনই মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরেছেন সল্লু।

শনিবার সন্ধ্যায় কড়া পুলিশি নিরাপত্তায় ‘ভাইজান’কে পৌঁছে দেওয়া হয় যোধপুর বিমানবন্দরে। এসময় তার সঙ্গে ছিলেন দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। এছাড়াও ছিলেন তিনজন আইনজীবীসহ ৭ দেহরক্ষী।

সালমানের মুম্বাই ফেরার খবর পেয়ে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে আগে থেকেই ভিড় করে ভক্তরা। মুম্বাই ফেরার পর বাড়ির বান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘সুলতান’খ্যাত তারকা। এসময় সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এবং উড়ন্ত চুমু দেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজস্থান রাজ্যের যোধপুরের বিচারিক আদালতে সালমানের জামিন আবেদনের শুনানি হয়। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে আদালত জামিনের রায় দেন। ‘বজরঙ্গি ভাইজান’ তারকার জামিন আবেদন মঞ্জুর করেছেন যোধপুর দায়রা আদালতের বিচারক রবীন্দ্র কুমার যোশী।

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালে থর মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। এ ঘটনায় ১৯৯৯ সালে মামলা হয়। এতে সালমান ছাড়াও আসামি করা হয় সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে। তবে বাকিরা বেকসুর খালাস পেয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...