Current date Aug 1, 2026
বাংলাদেশ

মুসলিমদের হেদায়েত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

বিশ্বের মুসলিমদের হেদায়েত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় বেলা ১১টা ৪৩ মিনিটে। প্রথম ১১ মিনিট আরবি ও পরবর্তী সময় উর্দুতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

এদিন ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আয়োজন। শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে অবস্থান নেন নারীরাও।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...