Current date Sep 15, 2026
বিশ্ব

মেক্সিকোতে দশ মাসে ১৩৩ রাজনীতিবিদকে হত্যা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। রবিবার দেশটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপির এ খবর জানায়।

গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে প্রচারণার শেষ সময় গত বুধবার পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে। এমনকি দেশটির মিচাওকান নগরীর ভারপ্রাপ্ত মেয়রকে হত্যা করা হয়।

ইটিলেক্ট বার্তা সংস্থাকে জানায়, নিহতদের মধ্যে ৪৮ জন ক্ষমতায় থাকা অবস্থায় নিহত হন। তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন।

ইটালেক্ট পরিচালক রুবেন সালাজার বৃহস্পতিবার বলেন, ‘দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। ৭১ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের ওপর প্রচারণার সময় ঘটে।’

রেডিও নেটওর্য়াক ফরমুলা জানায়, এই হত্যাকাণ্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

সূত্র: বাসস

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...