Current date Sep 7, 2026
বিনোদন

মেগান মার্কলে-প্রিন্স হ্যারির রাজকীয় বিয়ের দামি অতিথি প্রিয়াঙ্কা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মেগান মার্কলে ও প্রিন্স হ্যারির বিয়ে হতে যাচ্ছে ১৯ মে উইন্ডস ক্যাসেলে। তাদের রাজকীয় বিয়েতে উপস্থিত থাকবেন হলিউড-বলিউডের বিখ্যাত তারকারা। দুইবার অস্কার বিজয়ী বিখ্যাত হলিউড অভিনেতা জর্জ ক্লুনি এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাদের বিয়ের অনুষ্ঠানে সব চেয়ে দামি অতিথি হয়ে হাজির হবেন। দামি অতিথির তালিকায় আছে আরও অনেকের নাম।
জানা গেছে, রাজকীয় এই বিয়েতে ৬০০ এর বেশি অতিথির সমাগম হবে। গুজব উঠেছে মার্গোট রোবি এবং কারা ডেলেভিঙ্গনেও এ অনুষ্ঠানে আমন্ত্রিত। গায়ক অ্যাড শেরান, ক্রিস মার্টিন এবং এলি গোল্ডিংও রাজকীয় এ বিয়েতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তবে, তারা আসবেন কি না সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইতোমধ্যে গালার মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে আসেন। মেগানের বিয়ে উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া খুবই উৎফুল্ল । তিনি বলেন, ‘মেগানের সঙ্গে আমার বন্ধুত্ব তিন বছরের, এই শুভক্ষণে আমি খুবই আনন্দিত। মেগান মার্কলে নিজের চিন্তা চেতনাকে বাক্সে বন্ধি করে রাখেনি। সে সব সময় বলিষ্ঠ কন্ঠে তার চরিত্র ফুটিয়ে তুলেছেন। মেগাল একজন উচ্চাভিলাষী মেয়ে এবং আমি মনে করি আমাদের মেয়েদের জন্য মেগাল আর্দশ হওয়া উচিত। আমি মনে করি, মেগাল সেই সব বরেণ্য মানুষের একজন হয়ে উঠবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...